চট্টগ্রাম ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

স্বচ্ছতা নিশ্চিত, সিন্ডিকেট ভাঙা এবং ডিজিটাল তদারকি—সার বিতরণ ব্যবস্থায় বড় পরিবর্তন

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা-২০২৫’ অনুমোদন

স্টাফ রিপোর্টার, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০১:২২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সার বিতরণব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম, একচেটিয়া আধিপত্য এবং সিন্ডিকেটভিত্তিক নিয়ন্ত্রণ ভাঙতে সরকার নতুন ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ অনুমোদন দিয়েছে। কৃষিবিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির অনুমোদনের পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়, যা আগামী রোববার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন নীতিমালায় সার খাতে স্বচ্ছতা আনতে স্বচ্ছ দরপত্র, ডিজিটাল নজরদারি, ডিলার নিয়োগে নতুন যোগ্যতা, এক পরিবারে একাধিক ডিলারশিপ নিষিদ্ধকরণ এবং বহু আলোচিত সাব-ডিলার প্রথা বাতিলসহ বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের মতে, বহু বছর ধরে পরিবহন ঠিকাদার ও ডিলারের একটি প্রভাবশালী চক্র অবৈধ সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছিল, যার কারণে কৃষকদের বেশি দামে সার কিনতে হতো। নতুন নীতিমালা এসব অপকৌশল বন্ধ করবে।

সবচেয়ে বড় পরিবর্তন হলো—বহুদিন ধরে চালু থাকা ডিলারশিপের দ্বৈত কাঠামো বিসিআইসি ও বিএডিসি একীভূত করে একক ছাতার নিচে আনা হয়েছে। এখন থেকে সরকারি, আধাসরকারি বা বেসরকারি যেকোনো উৎস থেকে সার আসলে তা একই নীতিমালার আওতায় বিতরণ হবে। ‘বিসিআইসি ডিলার’ ও ‘বিএডিসি ডিলার’ আলাদা পরিচয় আর থাকবে না। ইউরিয়া ও নন-ইউরিয়া উভয় ধরনের সার বরাদ্দ একক ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

নীতিমালায় ইউনিয়ন, পৌরসভা ও সিটিকরপোরেশন ভিত্তিক ডিলার ইউনিট নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ডিলারের অধীনে তিনটি বিক্রয়কেন্দ্র থাকবে, যেখানে সরকারি ভর্তুকি, বিক্রয়মূল্যসহ গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন বাধ্যতামূলক। বিক্রয়, উত্তোলন ও হিসাবরক্ষণ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত কেন্দ্রের বাইরে ডিলার কোথাও সার বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

নতুন নীতিমালায় বলা হয়েছে—সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্য ডিলার হতে পারবেন না। ডিলারশিপ জামানত ২ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা এবং নবায়ন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ডিলারের কার্যক্রম মূল্যায়নের ওপর ভিত্তি করে নবায়ন বা বাতিলের নিয়ম চালু করা হয়েছে।

অনিয়ন্ত্রিত সাব-ডিলার বা খুচরা বিক্রেতা প্রথা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। শহরাঞ্চলে জমির পরিমাণ অনুযায়ী ডিলারের সংখ্যা নির্ধারণ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেখানে ডিলার নেই, সেখানে উপজেলা ও জেলা সার এবং বীজ মনিটরিং কমিটির সুপারিশে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। ১৫ দিনের মধ্যে ইউনিটভিত্তিক দায়িত্ব বণ্টন এবং খালি ইউনিটের তালিকা প্রকাশ করে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে।

নীতিমালার আওতায় সারাদেশের সব ডিলারকে সরকারিভাবে নিবন্ধিত ও তালিকাভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্বচ্ছতা নিশ্চিত, সিন্ডিকেট ভাঙা এবং ডিজিটাল তদারকি—সার বিতরণ ব্যবস্থায় বড় পরিবর্তন

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা-২০২৫’ অনুমোদন

আপডেট সময় : ০১:২২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫