নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে শিবিরের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজপথে ইসলামী ছাত্রশিবির
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের কথিত নাশকতা প্রতিরোধে রাজপথে নেমেছে ইসলামী ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিবের নেতৃত্বে মিছিলটি বড় ইন্দারা, নিউ মার্কেট, শান্তিমোড় ও বাতেনখুঁ মোড় এলাকা প্রদক্ষিণ করে বড় ইন্দারা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত নেতারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে ইসলামী ছাত্রশিবির রাজপথে শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রাখবে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, দেশের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার স্বার্থে ইসলামী ছাত্রশিবির শান্তিপূর্ণভাবে রাজপথে থেকে গণমানুষের পাশে থাকবে।














