চট্টগ্রাম ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

কুমিল্লার তরুণ প্রজন্মের নেতৃত্বে পরিবর্তনের আহ্বান, হাজী ইয়াছিনের পক্ষে একাত্মতা

কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও তারুণ্যের সমাবেশ

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস এলাকা) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লার তরুণ শিক্ষার্থীরা।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে “জিজেডএন–জেড–৩৫০০” নামের শিক্ষার্থী সংগঠনের ব্যানারে কয়েক হাজার শিক্ষার্থী কুমিল্লা জিলা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় পূর্বালী চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন শুভ রাতি শাহজাদি মেমোরিয়াল স্কুলের ছাত্রী প্রার্থনা নূর মুনিয়া, ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী রিয়ানা বিনতে হাসান, বাখরাবাদ হাই স্কুলের ছাত্রী মেহেক রোশন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র তৌসিফ আহমেদ, নবাব ফয়জুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সানজিদা ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফখরুদ্দিন রাজিবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “তারুণ্যের নেতৃত্ব, পরিবর্তনের আশা ও নতুন প্রজন্মের প্রতিনিধিত্বের প্রতীক হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে কুমিল্লা–৬ আসনে মনোনয়ন দেওয়া প্রয়োজন।”

তারা আরও বলেন, “এই আসনের তরুণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের জায়গায় তিনি বহুদিন ধরে কাজ করে যাচ্ছেন। কুমিল্লার উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ বিস্তার এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে ইয়াছিন ভাইকে মনোনয়ন দিতে হবে।”

সমাবেশে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ডে লিখেন— “তারুণ্যের শক্তি, উন্নয়নের প্রতীক হাজী ইয়াছিন”, “কুমিল্লা–৬ এ তরুণ প্রার্থী চাই”, “আমাদের সিদ্ধান্ত—ইয়াছিন ভাইই প্রার্থী”, “নেতা নয়, দরকার পরিচ্ছন্ন মানুষ।”

গত ৮ দিন ধরে হাজী ইয়াছিনের মনোনয়নের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন সমর্থকরা। ৩ নভেম্বর মহাসড়ক অবরোধ, ৫ নভেম্বর নারীদের সমাবেশ, ৬ নভেম্বর গণ-ইফতার, ৭ নভেম্বর বিশেষ দোয়া মাহফিল, ৮ নভেম্বর অবস্থান কর্মসূচি এবং ৯ নভেম্বর সংবাদ সম্মেলনের পর ১০ নভেম্বর অনুষ্ঠিত হয় তরুণদের এই সমাবেশ।

শিক্ষার্থীরা ঘোষণা দেন, হাজী ইয়াছিনকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। ভবিষ্যতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন ও মতবিনিময় সভার কর্মসূচিও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লার তরুণ প্রজন্মের নেতৃত্বে পরিবর্তনের আহ্বান, হাজী ইয়াছিনের পক্ষে একাত্মতা

কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও তারুণ্যের সমাবেশ

আপডেট সময় : ০৭:১৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫