ঢাকা-৯ আসনে এনসিপির প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা
ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন ডা. তাসনিম জারা
- আপডেট সময় : ০৯:৪৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর মধ্যরাতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন,
“আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের নির্দেশনা অনুযায়ী ১৩ নভেম্বরের মধ্যে ফরম জমা দিতে হবে। সুযোগ পেলে আশা করছি এনসিপি থেকে আমরা ইতিবাচক পরিবর্তন আনতে পারব।”
ঢাকা-৯ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এতে সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা অন্তর্ভুক্ত।
এ আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হচ্ছেন কবির আহমদ।














