চট্টগ্রাম ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

বিএনপি নেতা ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে দেশবিরোধী চক্রান্ত ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে শ্রমিক দলের দুই নেতার পৃথক অভিযোগ

কালিয়াকৈরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে দেশবিরোধী চক্রান্ত ও নাশকতার পরিকল্পনা এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর নামে থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, সোমবার সকালে গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিন মিনার ও কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ পৃথকভাবে কালিয়াকৈর থানায় ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ জমা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে ইরাদ সিদ্দিকী গত ৯ নভেম্বর কালিয়াকৈর হাইটেক সিটি রেলস্টেশনের বারান্দায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তিনি একাধিকবার ভারত সফর করেছেন বলেও জানান, যা রাজনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে।

এ ছাড়া গাজীপুর-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তার ছোট ভাই চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “আমরা পৃথক দুটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএনপি নেতা ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে দেশবিরোধী চক্রান্ত ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে শ্রমিক দলের দুই নেতার পৃথক অভিযোগ

কালিয়াকৈরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ

আপডেট সময় : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫