লেছড়াগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনগণের দাবিতে ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ আহ্বান
হরিরামপুরের লেছড়াগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দূর্গম চরাঞ্চল লেছড়াগঞ্জ ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) লেছড়াগঞ্জ ইউনিয়নের নতুন হাট ও ভগবানচর এলাকায় এই মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেছড়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ আল মামুন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মিশন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। তিনি বলেন,
> “বিএনপি সর্বদা অবহেলিত, নদীভাঙ্গন ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে কাজ করে যাবে এবং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নু, সদস্য সচিব মোঃ ইমরান হোসেন, গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাভলু এবং যুবদলের সাধারণ সম্পাদক আজাহার উদ্দীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে লেছড়াগঞ্জ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে ৩১ দফা বাস্তবায়নের প্রচারণায় লিফলেট বিতরণ করা হয়।














