নতুন শিক্ষার্থীদের বরণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণ
রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে নবীনবরণ ২০২৫: নতুন শিক্ষার্থীদের বরণে উৎসবমুখর পরিবেশ
- আপডেট সময় : ০২:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রি কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, অতিথি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, সম্পাদক বাহাউদ্দিন বাচ্চু, বিএনপি ৫নং বড়ইয়া ইউনিয়নের সভাপতি শাহ মো. ফারুক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ, যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক এবং ছাত্রদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি ও সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা।
অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের দায়িত্বশীল, নৈতিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
তারা শিক্ষার মানোন্নয়নে কলেজ প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন। নবীনবরণ উপলক্ষে নবীনদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।














