আদিতমারীতে যুব সমাজের অংশগ্রহণে সংগঠন আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা
লালমনিরহাটে নতুনভাবে ২০ যুবকের রাজনৈতিক সংগঠনে যোগদান
- আপডেট সময় : ১০:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এক রাজনৈতিক সংগঠনে নতুনভাবে ২০ জন যুবক সদস্য হিসেবে যোগদান করেছেন।
অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজে ন্যায়, আদর্শ ও সত্য প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সংগঠন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সামাজিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবযোগদানকারীদের মধ্যে ছিলেন — মইনুল ইসলাম, ইমরান, রতন, হযরত আলী, সিফাত, শাওন, মাজারুল, সোহাগ, আতিক, সাব্বির, আরিফ, রহমত, রবিউল, মাহিম, সাগর, ইব্রাহিম, জিহাদ, জাহিদ ও দুলালসহ মোট ২০ জন।














