চট্টগ্রাম ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চট্টগ্রামের পটিয়ায় শান্তির মা দীঘির পানিতে ভাসে অজ্ঞাত যুবকের লাশ, পুলিশ বলছে পরিচয় শনাক্তে কাজ চলছে।

পটিয়ায় শান্তির মা দীঘিতে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের লাশ

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে শান্তির মা দীঘির পানিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ ভেসে উঠেছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে দীঘির পানিতে বস্ত্রহীন অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয় তরুণরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলা শেষে কয়েকজন তরুণ দীঘিতে গোসল করতে এসে পানিতে ভাসমান মৃতদেহটি দেখতে পায়। পরে তারা দ্রুত বিষয়টি পটিয়া থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্ত্রহীন লাশটি উদ্ধার করেন। নিহতের আনুমানিক বয়স ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, “খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীঘির পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় উদঘাটনে কাজ চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের পটিয়ায় শান্তির মা দীঘির পানিতে ভাসে অজ্ঞাত যুবকের লাশ, পুলিশ বলছে পরিচয় শনাক্তে কাজ চলছে।

পটিয়ায় শান্তির মা দীঘিতে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের লাশ

আপডেট সময় : ০৭:৩৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫