চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

দলীয় প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ চার নেতার ঐক্য, পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নান্দাইলে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র চার মনোনয়ন বঞ্চিত প্রার্থীর ঐক্য, একই মঞ্চে দাবি পরিবর্তনের ডাক

কবির
  • আপডেট সময় : ০৭:৩০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে ময়মনসিংহের নান্দাইলে দেখা গেছে বিরল এক রাজনৈতিক চিত্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৩ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী পাঁচ নেতার মধ্যে চারজন মনোনয়ন না পেয়ে একই মঞ্চে উঠে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন।

মনোনয়ন প্রত্যাশী ছিলেন—
১. বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. একে.এম শামসুল ইসলাম সূর্য
২. নাসের খান চৌধুরী
৩. মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন
৪. মামুন বিন আব্দুল মান্নান
৫. ইয়াসের খান চৌধুরী

দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইয়াসের খান চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তবে বাকি চার প্রার্থী এবং তাঁদের অনুসারীরা শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে ওই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান।

সমাবেশে তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত ও ত্যাগী নেতাকর্মীদের অবদান উপেক্ষা করে ‘মনোনয়ন বাণিজ্যের’ মাধ্যমে অজনপ্রিয় প্রার্থীকে নির্বাচনী মাঠে নামানো হয়েছে। বক্তারা বলেন, “নান্দাইল বিএনপির শক্তি হলো তৃণমূল। এই তৃণমূলকে উপেক্ষা করলে আন্দোলন কঠিন আকার ধারণ করবে।”

এ সময় উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন, সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, মামুন বিন আব্দুল মান্নানসহ হাজারো নেতাকর্মী। বিদেশে অবস্থান করায় নাসের খান চৌধুরীর পক্ষ থেকে তার অনুসারীরাও সমাবেশে যোগ দেন।

বক্তব্যে আনোয়ারুল মোমেন বলেন, “ইয়াসের খান ব্যতীত বাকি চারজনের মধ্যে যাকেই মনোনয়ন দেওয়া হোক, আমরা দলের নির্দেশনা মেনে ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবো।”

নেতাকর্মীরা অভিযোগ করেন, ইয়াসের খানের হাতে গঠিত কমিটিগুলোয় আওয়ামী লীগপন্থী ব্যক্তিরা যুক্ত হয়েছেন, ফলে ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই অভ্যন্তরীণ বিভক্তি ও কোন্দল নান্দাইলের নির্বাচনী মাঠে সরাসরি প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দলীয় প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ চার নেতার ঐক্য, পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নান্দাইলে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র চার মনোনয়ন বঞ্চিত প্রার্থীর ঐক্য, একই মঞ্চে দাবি পরিবর্তনের ডাক

আপডেট সময় : ০৭:৩০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫