চট্টগ্রাম ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

০২ অক্টোবর থেকে ০৬ নভেম্বর পর্যন্ত পর্যটন পুলিশের অভিযানে বড় সাফল্য, একাধিক অপরাধে ১২৯ জন গ্রেপ্তার

লাবণা ভিডিও বিভ্রান্তিকর: কক্সবাজার পর্যটন পুলিশের অভিযানে ৩৪ জঙ্গি গ্রেপ্তার, ২০ মৃতদেহ উদ্ধার

রাজীব আহমেদ, চট্টগ্রাম ব্যুরো চীফ
  • আপডেট সময় : ০৯:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজীব আহমেদ, চট্টগ্রাম ব্যুরো চীফ
সাম্প্রতিক সময়ে ‘লাবণা’ নামের এক নারীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পর্যটন পুলিশ, কক্সবাজার রিজিয়ন।

শনিবার (৮ নভেম্বর)  পক্ষ থেকে বলা হয়েছে, “লাবণা” নামের ভিডিও ক্লিপটি সম্পূর্ণ মনগড়া এবং একটি সংগঠিত মহল পুলিশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এটি তৈরি করেছে। এ বিষয়ে পর্যটন পুলিশ তদন্ত করে ভিডিওর মিথ্যা বিষয়টি প্রমাণ করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০২ অক্টোবর ২০২৫ থেকে ০৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত পর্যটন পুলিশ কক্সবাজার রিজিয়নের আওতায় ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে। এ সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জন জঙ্গি, ৪৪ জন চিহ্নিত আসামি, ১০ জন ইন্টারনেট প্রতারক, ৪ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই অভিযানে ২৯টি মোবাইল ফোন, ১৫ জন জীবিত ব্যক্তি, ২০টি মৃতদেহ উদ্ধার এবং ১৭টি হারানো পর্যটককে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মানবপাচার, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, প্রতারণা, দালাল চক্র ও মাদকবিরোধী একাধিক অভিযান পরিচালনা করেছে পর্যটন পুলিশ।

পর্যটন পুলিশ জানায়, তারা শুধুমাত্র আইনশৃঙ্খলা নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে—সমুদ্র সৈকতে বিপদগ্রস্ত পর্যটক উদ্ধার, নিখোঁজ শিশু খুঁজে পরিবারে ফেরানো, বয়স্ক মানুষকে সহায়তা ও সড়ক দুর্ঘটনায় আহত পর্যটকদের চিকিৎসা সহযোগিতা।

পুলিশ সুপার (ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন) মোঃ আপেল মাহমুদ, বিপিএম বলেন—

“পর্যটন পুলিশ সব সময় নিরাপদ ও স্বচ্ছ পর্যটন নিশ্চিত করতে কাজ করছে। সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য বা অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

০২ অক্টোবর থেকে ০৬ নভেম্বর পর্যন্ত পর্যটন পুলিশের অভিযানে বড় সাফল্য, একাধিক অপরাধে ১২৯ জন গ্রেপ্তার

লাবণা ভিডিও বিভ্রান্তিকর: কক্সবাজার পর্যটন পুলিশের অভিযানে ৩৪ জঙ্গি গ্রেপ্তার, ২০ মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫