রাজীব আহমেদ, চট্টগ্রাম ব্যুরো চীফ
সাম্প্রতিক সময়ে ‘লাবণা’ নামের এক নারীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পর্যটন পুলিশ, কক্সবাজার রিজিয়ন।
শনিবার (৮ নভেম্বর) পক্ষ থেকে বলা হয়েছে, “লাবণা” নামের ভিডিও ক্লিপটি সম্পূর্ণ মনগড়া এবং একটি সংগঠিত মহল পুলিশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এটি তৈরি করেছে। এ বিষয়ে পর্যটন পুলিশ তদন্ত করে ভিডিওর মিথ্যা বিষয়টি প্রমাণ করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০২ অক্টোবর ২০২৫ থেকে ০৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত পর্যটন পুলিশ কক্সবাজার রিজিয়নের আওতায় ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে। এ সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জন জঙ্গি, ৪৪ জন চিহ্নিত আসামি, ১০ জন ইন্টারনেট প্রতারক, ৪ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযানে ২৯টি মোবাইল ফোন, ১৫ জন জীবিত ব্যক্তি, ২০টি মৃতদেহ উদ্ধার এবং ১৭টি হারানো পর্যটককে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মানবপাচার, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, প্রতারণা, দালাল চক্র ও মাদকবিরোধী একাধিক অভিযান পরিচালনা করেছে পর্যটন পুলিশ।
পর্যটন পুলিশ জানায়, তারা শুধুমাত্র আইনশৃঙ্খলা নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে—সমুদ্র সৈকতে বিপদগ্রস্ত পর্যটক উদ্ধার, নিখোঁজ শিশু খুঁজে পরিবারে ফেরানো, বয়স্ক মানুষকে সহায়তা ও সড়ক দুর্ঘটনায় আহত পর্যটকদের চিকিৎসা সহযোগিতা।
পুলিশ সুপার (ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন) মোঃ আপেল মাহমুদ, বিপিএম বলেন—
“পর্যটন পুলিশ সব সময় নিরাপদ ও স্বচ্ছ পর্যটন নিশ্চিত করতে কাজ করছে। সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য বা অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া