চট্টগ্রাম ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বিএনপির তৃণমূলের দাবি—মানবিক ও রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি পাক হাজী ইয়াছিন

কুমিল্লা-৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়নের দাবিতে তৃণমূলের অবস্থান কর্মসূচি

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা–৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে তৃণমূল নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূর্বালী চত্তরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিগত ১৭ বছর ধরে মামলা, হামলা ও নির্যাতনের শিকার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ব্যানারে এই অবস্থান অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এটি ধারাবাহিক কর্মসূচির ৬ষ্ঠ দিন, যা ইয়াছিনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এবং তাঁর মানবিক ও রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি আদায়ের উদ্দেশ্যে আয়োজিত।

নেতাকর্মীরা বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির হাজারও তৃণমূল কর্মী মামলা, হামলা, জেল ও গুমের শিকার হয়েছেন। সেই কঠিন সময়ে হাজী ইয়াছিন তাদের পরিবারের পাশে ছিলেন। জেলখাটা কর্মীর পরিবারে খাবার, চিকিৎসা, শিক্ষা—সব খরচই তিনি নিজ অর্থে বহন করেছেন।

অবস্থান কর্মসূচিতে মহানগর যুবদলের নেতা মশিউর রহমান সজিব বলেন,

“হাজী ইয়াছিনের নেতৃত্ব শুধু রাজনৈতিক নয়, এটি মানবিকতার এক অনন্য উদাহরণ। তিনি নিজের অর্থ, শ্রম ও সময় দিয়ে দলের কর্মীদের পাশে থেকেছেন।”

অন্যদিকে মহানগর যুবদল নেতা মানসুর নিজামী বলেন,

“তৃণমূলের প্রত্যাশা—যে নেতা ত্যাগ ও মানবিকতার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তিনিই সংসদে মানুষের প্রকৃত প্রতিনিধি হবেন।”

মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন বলেন,

“হাজী ইয়াছিন এমন এক নেতা, যিনি নীরবে কর্মীদের পরিবারের চুলা জ্বালাতে সহযোগিতা করেছেন। দলের সব প্রোগ্রামের খরচও নিজ অর্থে বহন করেছেন।”

এর আগে ধারাবাহিকভাবে মহাসড়ক অবরোধ, মশাল মিছিল, নারীদের সমাবেশ, নফল রোজা ও গণইফতার, বিশেষ দোয়া-মিলাদ মাহফিলসহ একাধিক কর্মসূচি পালন করেছে তৃণমূল কর্মীরা।

নেতাকর্মীদের মতে, হাজী ইয়াছিনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই আন্দোলন আরও শক্তিশালী হচ্ছে। তাঁরা আশা করেন, দলের প্রতি তাঁর অবদান ও নেতৃত্বের যোগ্যতা বিবেচনায় বিএনপি এবার কুমিল্লা-৬ আসনে তাঁকেই মনোনয়ন দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএনপির তৃণমূলের দাবি—মানবিক ও রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি পাক হাজী ইয়াছিন

কুমিল্লা-৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়নের দাবিতে তৃণমূলের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৯:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫