চট্টগ্রাম ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের অভিযানে প্রতারক চক্রের দুই সদস্য ধরা পড়েছে ফরিদপুরে

ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ১৭ লাখ টাকা আত্মসাৎ: লালমনিরহাটে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

মোঃ একরামুল ইসলাম আশিক লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধি:
জিমেইল আইডি হ্যাক করে ব্যাংক একাউন্ট থেকে টাকা গায়েব করা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা গেছে, জনৈক মো. জাবেদ আলী, পিতা মৃত সোনা উল্লাহ, সাং-মৌজা শাখাতি, ০১ নং ওয়ার্ড, থানা কালিগঞ্জ, জেলা লালমনিরহাট, হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। তিনি অভিযোগে জানান, তার “সততা ট্রেডার্স” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে চামটা হাট এলাকায়।

গত ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ২টায় তিনি পূর্ব সিন্দুর্গা ইউসিবি ব্যাংকের লোন অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা ট্রান্সফার করেন। কিন্তু তার অনুমতি ছাড়াই কয়েক মিনিটের মধ্যে পরপর পাঁচটি ট্রানজেকশনের মাধ্যমে মোট ১৭ লাখ ৫৪ হাজার টাকা সিটি ব্যাংকের মাধ্যমে অজ্ঞাতনামা আসামীরা তুলে নেয়।

এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা নং–১৯, তারিখ–১২ সেপ্টেম্বর ২০২৫, ধারাঃ ৪০৬/৪২০ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

পরবর্তীতে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণার ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে। বিশেষ অভিযানে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রাম থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ জোনায়েদ (৪১), পিতা-হাচেন ফরাজি, মাতা-উজালা কোম
২. দুখাই মাতাব্বর (৪৭), পিতা-শাহ মাতাব্বর, মাতা-বেলুনি বেগম।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, তারা আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন ডিভাইস ব্যবহার করে ব্যাংক প্রতারণা করে আসছেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের অভিযানে প্রতারক চক্রের দুই সদস্য ধরা পড়েছে ফরিদপুরে

ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ১৭ লাখ টাকা আত্মসাৎ: লালমনিরহাটে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫