নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
রং মিশ্রিত ও পোকাযুক্ত ডাল বিক্রির অভিযোগে অভিযানে জরিমানা
রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ডাল মিলকে ২ লাখ টাকা জরিমানা
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ডাল মিলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হলিদাগাছী এলাকার পারভেজ ডাল এন্ড সর্টিং মিল ও মেসার্স মামা-ভাগ্নে এন্টারপ্রাইজে রং মিশ্রিত ও পুরনো পোকাযুক্ত ডাল পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত পারভেজ ডাল এন্ড সর্টিং মিলের মালিক বাবর আলীকে ১ লাখ টাকা এবং মেসার্স মামা-ভাগ্নে এন্টারপ্রাইজের মালিক নাসির উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করে, মোট ২ লাখ টাকা আদায় করা হয়।
বিচারক রাহাতুল করিম মিজান জানান, বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে বলে তিনি সতর্ক করেন






















