রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ডাল মিলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হলিদাগাছী এলাকার পারভেজ ডাল এন্ড সর্টিং মিল ও মেসার্স মামা-ভাগ্নে এন্টারপ্রাইজে রং মিশ্রিত ও পুরনো পোকাযুক্ত ডাল পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত পারভেজ ডাল এন্ড সর্টিং মিলের মালিক বাবর আলীকে ১ লাখ টাকা এবং মেসার্স মামা-ভাগ্নে এন্টারপ্রাইজের মালিক নাসির উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করে, মোট ২ লাখ টাকা আদায় করা হয়।
বিচারক রাহাতুল করিম মিজান জানান, বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে বলে তিনি সতর্ক করেন
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১