নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
বাগমারা বাজারে ইউএনওর নেতৃত্বে ভোক্তা অধিকার আইনে ১০টি মামলায় জরিমানা
লালমাইয়ে মোবাইল কোর্টের অভিযান: ১০ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:১৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমান্দি খীশ্যা।
অভিযান চলাকালে মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৮ জন মুদি ব্যবসায়ীকে মোট ৮,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে ২ জন হোটেল ব্যবসায়ীকে ২২,০০০ টাকা জরিমানা করা হয়।

মোট ১০টি মামলায় ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করে লালমাই থানা পুলিশ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।














