চট্টগ্রাম ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

৪৪৭ শিক্ষার্থীর অংশগ্রহণ, শ্রেণি ভিত্তিক সেরা ৭ জনকে বাইসাইকেল পুরস্কার

আশাশুনিতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

এস. এম. মোস্তাফিজুর রহমান, আশাশুনি, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ শুক্রবার সকাল ১০টায় বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৪র্থ থেকে ১০ম শ্রেণির মোট ৪৪৭ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৪র্থ শ্রেণিতে ৮২ জন, ৫ম শ্রেণিতে ৯০ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ৬৫ জন, ৭ম শ্রেণিতে ৭৭ জন, ৮ম শ্রেণিতে ৬৩ জন, ৯ম শ্রেণিতে ২৩ জন ও ১০ম শ্রেণিতে ৪৫ জন শিক্ষার্থী ছিল। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষায় পাঠ্যপুস্তকভিত্তিক ৯৫ নম্বর ও সাধারণ জ্ঞানের ওপর ৫ নম্বরের প্রশ্ন ছিল।

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পরীক্ষার্থীদের ভুল উত্তরের ক্ষেত্রে ০.২০ মার্ক কেটে নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানায়। পরীক্ষায় সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুলে উত্তীর্ণদের মধ্যে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়া শ্রেণিভিত্তিক সর্বোচ্চ নম্বর পাওয়া ৭ শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল পুরস্কার হিসেবে দেওয়া হবে।

পরীক্ষা কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোখলেছুর রহমান। কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইয়াছিন আরাফাত ও জেলা প্রতিনিধি আনিছুর রহমান পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন। একই সঙ্গে জেলার অন্যান্য উপজেলাতেও ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৪৪৭ শিক্ষার্থীর অংশগ্রহণ, শ্রেণি ভিত্তিক সেরা ৭ জনকে বাইসাইকেল পুরস্কার

আশাশুনিতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫