বক্তারা বলেন— জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গণতন্ত্রের প্রতীক, ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা কান্দিরপাড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাজী মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
সভাপতিত্ব করেন জননেতা উদবাতুল বারী আবু, সভাপতি, কুমিল্লা মহানগর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।
অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক।
তারা গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।














