চট্টগ্রাম ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর অভিযোগ—দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের সাথে আপস করেছেন সাবেক এমপি আমিনুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: ২০১৮ সালের এমপি আমিনুল ইসলামকে বয়কটের ডাক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
২০১৮ সালের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-০২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলামকে বয়কটের ডাক দিয়েছেন একই আসনের দলীয় মনোনয়ন বঞ্চিত তিন নেতা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে নাচোল রেলস্টেশনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি এবং গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমদ এই ঘোষণা দেন।

সমাবেশে তারা অভিযোগ করেন, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আমিনুল ইসলাম সংসদে যোগ দিয়ে আওয়ামী লীগের সাথে রাজনৈতিক আপস করেছিলেন। এর মাধ্যমে তিনি তৎকালীন সরকারকে বৈধতা দিয়েছেন। অথচ সংসদে গিয়ে তিনি এলাকার কোন উন্নয়নমূলক ভূমিকা রাখেননি।

নেতারা আরও বলেন, তৃণমূল কর্মীরা এখন ধানের শীষের প্রার্থী হিসেবে আমিনুল ইসলামকে চায় না। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভুল বুঝিয়ে প্রাথমিক মনোনয়ন আদায় করেছেন। এ অবস্থায় পুনরায় যাচাই-বাছাই করে প্রার্থিতা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন নেতারা।

উল্লেখ্য, ২০১৮ সালে সংসদে যাওয়ার পর নির্ধারিত মেয়াদ শেষের আগেই আমিনুল ইসলাম দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেছিলেন। তবুও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পুনরায় তাঁকেই মনোনয়ন দিয়েছে। গত সোমবার (৩ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে হারুনুর রশীদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর অভিযোগ—দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের সাথে আপস করেছেন সাবেক এমপি আমিনুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: ২০১৮ সালের এমপি আমিনুল ইসলামকে বয়কটের ডাক

আপডেট সময় : ০২:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫