চট্টগ্রাম ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

একই পরিবারের পাঁচজনের জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ

কুমিল্লা চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন: কক্সবাজারে দুর্ঘটনায় নিহত পরিবারে শোকের ছায়া

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে একই পরিবারের পাঁচ নারীকে দাফন করা হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হলে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে চৌদ্দগ্রামের দুটি স্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনজন ও ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অপর দুইজনের জানাজায় হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।

নিহতরা হলেন— চান্দিশকরা গ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া হক পাটোয়ারী (২৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) এবং শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)।

দুর্ঘটনায় স্বামী উদয় পাটোয়ারী, ছেলে সামাদ পাটোয়ারী ও শ্যালক শাহেদ মজুমদার লিশান গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশে ভাড়া করা মাইক্রোবাসে রওনা দেন উদয় পাটোয়ারী ও পরিবারের সদস্যরা। পথে চৌদ্দগ্রাম থেকে আরও তিনজন নারী গাড়িতে ওঠেন।

বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই পাঁচজন মারা যান এবং আহত হন তিনজন।

পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। এদের মধ্যে শাহেদ মজুমদার লিশানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই মর্মান্তিক ঘটনায় চান্দিশকরা ও ফালগুনকরা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের মাতম। পুরো এলাকা এখন নিস্তব্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

একই পরিবারের পাঁচজনের জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ

কুমিল্লা চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন: কক্সবাজারে দুর্ঘটনায় নিহত পরিবারে শোকের ছায়া

আপডেট সময় : ০৭:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫