চট্টগ্রাম ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কুমিল্লার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে মতামত গ্রহণের ঘোষণা

ঠাকুরপাড়ায় ‘জনতার মত’ সভা: কুমিল্লায় এনসিপির জনগণের মতামত গ্রহণ কার্যক্রম শুরু

মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের ঠাকুরপাড়া জোড়পুকুরপাড় এলাকায় “জনতার মত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ। বিশেষ অতিথি ছিলেন মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী সিরাজুল হক। সভার সভাপতিত্ব করেন যুগ্ম সমন্বয়কারী ও ওয়ার্ডের বাসিন্দা মো. ইফতেখারুল ইসলাম।

সভায় জেলা ও মহানগর কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় জনসাধারণ প্রধান অতিথির কাছে রাস্তা, ড্রেনেজ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা–সহ বিভিন্ন উন্নয়নমূলক সমস্যা তুলে ধরেন।

সভায় সিরাজুল হক কুমিল্লা-৬ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নাভিদ নওরোজ শাহকে পরিচয় করিয়ে দেন। বক্তব্যে নাভিদ নওরোজ বলেন,

“আমরা ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় নেই; বরং জুলাই গণঅভ্যুত্থান থেকে আজ পর্যন্ত রাজপথে থেকে জনগণের সমস্যার সমাধান করছি। কেউ শুধু নির্বাচন চেয়েছে, কেউ আবার জানে না তারা কী চায়। সাধারণ মানুষের ত্যাগের বিনিময়ে যারা রাজনীতিতে ফিরেছে, তারা সংস্কারের কথা ভুলে গেছে।”

মহানগর এনসিপির নেতারা জানান, প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে “জনতার মত” বৈঠক অনুষ্ঠিত হবে, যাতে জনগণের মতামত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা যায়।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং “নতুন বাংলাদেশ” গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে মতামত গ্রহণের ঘোষণা

ঠাকুরপাড়ায় ‘জনতার মত’ সভা: কুমিল্লায় এনসিপির জনগণের মতামত গ্রহণ কার্যক্রম শুরু

আপডেট সময় : ০২:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫