চট্টগ্রাম ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

রাজাবাড়ী হাট এলাকায় র‌্যাবের অভিযান, এজাহারনামীয় প্রধান পলাতক ধরা

রাজশাহীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর শিহাব খুন: র‌্যাবের অভিযানে প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর শিহাব শেখ খুন হওয়ার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় পলাতক আসামি কলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. কলিম (৩২) গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে এবং মামলার ৮নং আসামি। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা কলিমকে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের মাধ্যমে শনাক্ত করে আটক করা সম্ভব হয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ১৪ বছর বয়সী এক কিশোরীর সাথে শিহাবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার সাথে দেখা করতে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে শিহাব তার দুই বন্ধুকে নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত ৮টার দিকে হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে আটকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। আত্মরক্ষায় পুকুরে লাফ দিলেও গুরুতর আহত অবস্থায় শিহাবকে হাসপাতালে নেওয়া হয়।

পরে ১ নভেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কিশোর শিহাব মারা যায়। এ ঘটনায় শিহাবের বাবা বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামিরা পলাতক ছিল।

র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে প্রধান পলাতক আসামি কলিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, ভয়াবহ এই হত্যাকাণ্ড দেশের বিভিন্ন স্থানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং গণমাধ্যমেও আলোচিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজাবাড়ী হাট এলাকায় র‌্যাবের অভিযান, এজাহারনামীয় প্রধান পলাতক ধরা

রাজশাহীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর শিহাব খুন: র‌্যাবের অভিযানে প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫