চট্টগ্রাম ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত—ইউএনও মাসুদ রানা

রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে চরাঞ্চলে প্রশাসনের আকস্মিক অভিযান

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা
  • আপডেট সময় : ১০:১৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে প্রশাসনের নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের একটি টিম মেঘনা নদীপথে স্পিডবোটযোগে উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন—বাশগাড়ী, মির্জারচর ও চরমধুজয়া এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আদিল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

অভিযানকালে মির্জাচর নৌ পুলিশ ফাঁড়ির কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়, পাশাপাশি চরাঞ্চলের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে দেখা হয়। চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন কর্মকর্তারা। একই দিন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান চালানো হয় এবং সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।

পরিদর্শন শেষে ইউএনও মো. মাসুদ রানা বলেন, “আসন্ন নির্বাচনকে সামনে রেখে চরাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মুনসুর বলেন, “অস্ত্র উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, প্রশাসনের কঠোর অবস্থানের ফলে চরাঞ্চলে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরেছে। নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে বিশেষ টহল ও অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত—ইউএনও মাসুদ রানা

রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে চরাঞ্চলে প্রশাসনের আকস্মিক অভিযান

আপডেট সময় : ১০:১৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫