চট্টগ্রাম ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আদিতমারী–কালীগঞ্জে নেতৃত্বে এগিয়ে রোকন ও জাহাঙ্গীর—প্রার্থী ঘোষণা শিগগিরই

লালমনিরহাট-২ আসনে বিএনপির নমিনেশন নিয়ে জোর আলোচনায় দুই সম্ভাব্য প্রার্থী

মোঃ একরামুল ইসলাম আশিক লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে নমিনেশন ঘোষণা না করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে পরিস্থিতি স্থির থাকলেও মাঠপর্যায়ে দেখা যাচ্ছে নীরব উত্তেজনা।

দলীয় সূত্রে জানা যায়, এ আসনে বিএনপির সম্ভাব্য দুই প্রার্থী—মো. রোকন উদ্দিন বাবুল ও মো. জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতা চলছে বলে স্থানীয় রাজনীতিতে গুঞ্জন রয়েছে।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রোকন উদ্দিন বাবুল। এবারও তিনি মাঠপর্যায়ে প্রচার–প্রচারণা, গণসংযোগ ও সভা–সমাবেশ চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলকে সংগঠিত করার কাজ করে আসছেন। তিনি বলেন, “বিএনপি তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে যাকে উপযুক্ত মনে করবেন তাকেই দলীয় প্রতীক প্রদান করবেন। আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব।”

আদিতমারী উপজেলা বিএনপির সদস্য সচিব ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সালেকুজ্জামান প্রামাণিক সালেক বলেন, “দল যাকে নমিনেশন দেবেন, আমরা তার সাথেই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

এদিকে, লালমনিরহাট–১ এবং লালমনিরহাট–৩ আসনে সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও অধ্যক্ষ আসাদুল হাবিবকেও স্থানীয় নেতারা শুভেচ্ছা জানিয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের সমর্থন, সাংগঠনিক ভূমিকা ও গণসংযোগের ওপর ভিত্তি করে বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আদিতমারী–কালীগঞ্জে নেতৃত্বে এগিয়ে রোকন ও জাহাঙ্গীর—প্রার্থী ঘোষণা শিগগিরই

লালমনিরহাট-২ আসনে বিএনপির নমিনেশন নিয়ে জোর আলোচনায় দুই সম্ভাব্য প্রার্থী

আপডেট সময় : ০১:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫