চট্টগ্রাম ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

পাহাড় দেখতে সীতাকুণ্ড যাচ্ছিলেন যুবক, ট্রেনের ছাদ থেকে পড়ে করুণ মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আলেয়া আক্তার
  • আপডেট সময় : ০৮:৪০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি, ফেনী
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে উপজেলার নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা আড়াইটার দিকে স্থানীয়রা রেলপথের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত যুবকের নাম মেহেদি হাসান (২৪)। তিনি ময়মনসিংহ জেলার সুরুজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে স্থানীয়রা ঝোপে মেহেদির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর পকেটে জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন উদ্ধার করে। ফোনে যোগাযোগ করে জানা যায়, মেহেদি তাঁর বন্ধুদের সঙ্গে ট্রেনের ছাদে উঠে চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় দেখতে যাচ্ছিলেন।

শনিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা থেকে ছাড়ে চট্টগ্রামগামী মেইল ট্রেন। ট্রেনটি মহুরীগঞ্জ অতিক্রমের সময় মেহেদি ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। বন্ধুরা বিষয়টি টের না পেয়ে সীতাকুণ্ডে পৌঁছে যান।

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক দীপক দেওয়ান বলেন, “ঘটনাটি অপমৃত্যু কিনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

রেলওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, চলন্ত ট্রেনের ছাদে থাকা অবস্থায় কোনো গাছের ডালে আঘাত লেগে মেহেদি নিচে পড়ে যান।

ছবিঃ প্রতিকী ছবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাহাড় দেখতে সীতাকুণ্ড যাচ্ছিলেন যুবক, ট্রেনের ছাদ থেকে পড়ে করুণ মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:৪০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫