চট্টগ্রাম ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

স্লুইস গেট বন্ধ করে পানি আটকে রাখায় মানবেতর জীবন, প্রশাসনের নির্দেশনা মানেনি মাছের খামার কর্তৃপক্ষ

কোটালীপাড়ায় মাছের ঘেরে পানিবন্দি ৫২ পরিবার, প্রশাসনের নির্দেশনা অমান্য

শেখ কামরুজ্জামান (রানা
  • আপডেট সময় : ০৫:৩০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি প্রভাবশালী মৎস্য খামারের কারণে দুই গ্রামের ৫২টি পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। উপজেলার মাদারবাড়ী ও জটিয়ারবাড়ি গ্রামের প্রায় ২৪০ বিঘা জমি ঘিরে স্লুইস গেট আটকে মাছের চাষ করায় ঘরের ভেতর পানি জমে বসতবাড়ি, পুকুরপাড় ও রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সাবেক সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার বড় ভাই জহুর আলী মিয়ারের নেতৃত্বাধীন ‘মাদারবাড়ী-কুঞ্জবন ভাই ভাই মৎস্য খামার’ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে গোপনে বাঁধ পুনর্নির্মাণ করছে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বন্ধ হয়ে ঘের এলাকার পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়ছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে প্রশাসন গত সপ্তাহে বাধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও রাতের আঁধারে আবার তা বন্ধ করে দেয় খামার কর্তৃপক্ষ। এমনকি প্রশাসনের দেওয়া ৯টি নির্দেশনার কোনোটিই মানেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

স্থানীয় খোকন শিকদার বলেন, “পানির ঢলে পাড় ভেঙে গেছে। ঘরের চারপাশে পানি, বীজতলা নষ্ট, মাছের সার ও রাসায়নিকের দুর্গন্ধে জীবন দুর্বিষহ হয়ে গেছে।”

আরেক বাসিন্দা জানান, “ভয়ভীতি ও প্রভাবের কারণে কেউ মুখ খুলতে পারে না। ঘরবাড়ি ভেঙে একাধিক পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।”

অভিযুক্ত মৎস্য খামার পরিচালনা কমিটির সভাপতি জহুর আলী বলেন, “আমি ওমরাহতে ছিলাম। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেব।”

উপজেলা প্রশাসন জানায়, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, “ঘটনা সত্য হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় ব্যাপক ক্ষোভ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্লুইস গেট বন্ধ করে পানি আটকে রাখায় মানবেতর জীবন, প্রশাসনের নির্দেশনা মানেনি মাছের খামার কর্তৃপক্ষ

কোটালীপাড়ায় মাছের ঘেরে পানিবন্দি ৫২ পরিবার, প্রশাসনের নির্দেশনা অমান্য

আপডেট সময় : ০৫:৩০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫