চট্টগ্রাম ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পারিবারিক বিরোধ ও সম্পত্তি নিয়ে শঙ্কা থেকেই হত্যাকাণ্ড

কুমিল্লায় সৎ মাকে কুপিয়ে হত্যা: পিবিআইয়ের অভিযানে ঘাতক ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  • আপডেট সময় : ১২:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলে শাহিন মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই কুমিল্লার পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ।

গ্রেপ্তারকৃত শাহিন মুন্সি চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন জানায়, সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় সৎ মাকে হত্যা করেছে।

পিবিআই জানায়, নিহত হালিমা বেগম (৩৪) সম্প্রতি এমদাদুল হক মুন্সির সঙ্গে বিয়ে করেন। পারিবারিক বিরোধের জেরে গত বুধবার (২৯ অক্টোবর) রাতে সৎ মাকে কুপিয়ে গুরুতর জখম করে শাহিন আলম (২৬)। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরদিন ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই নূরুল ইসলাম মুন্সি চান্দিনা থানায় মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে শাহিন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পারিবারিক বিরোধ ও সম্পত্তি নিয়ে শঙ্কা থেকেই হত্যাকাণ্ড

কুমিল্লায় সৎ মাকে কুপিয়ে হত্যা: পিবিআইয়ের অভিযানে ঘাতক ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫