চট্টগ্রাম ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্বল্পসময়ের ঝটিকা মিছিল, মুখ ঢেকে অংশগ্রহণ—পুলিশের কড়া নজরদারি

কুমিল্লায় ঝটিকা মিছিল: জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে আটক ৫০

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীতে আকস্মিক ঝটিকা মিছিল ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে জেলা পুলিশ অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, হঠাৎ করে স্বল্প সময়ের জন্য সড়কে নেমে স্লোগান দেওয়া, মুখ ঢেকে অবস্থান নেওয়া এবং দ্রুত সরে যাওয়ার কৌশলে এসব ঝটিকা মিছিল করা হয়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং জননিরাপত্তা হুমকির মুখে পড়ে।

গ্রেফতার ব্যক্তিদের কয়েকজন দাবি করেন, বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি ও স্থানীয় প্রভাবশালীদের প্ররোচনায় এসব ঝটিকা মিছিল করা হচ্ছে। তারা আরও দাবি করেন, কিছুজন আর্থিক লেনদেনের মাধ্যমে মিছিলে অংশ নেন। তবে এসব অভিযোগ এখনো যাচাই–বাছাইয়ের পর্যায়ে রয়েছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ জানান, আটক ব্যক্তিদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্বল্পসময়ের ঝটিকা মিছিল, মুখ ঢেকে অংশগ্রহণ—পুলিশের কড়া নজরদারি

কুমিল্লায় ঝটিকা মিছিল: জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে আটক ৫০

আপডেট সময় : ০৮:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫