চট্টগ্রাম ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

আশাশুনিতে জাতীয় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান

আশাশুনিতে জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস.এম. মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি (সাতক্ষীরা):

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রভাষক জাহিদুল ইসলাম, গীতা পাঠ করেন উত্তম কুমার মন্ডল এবং বাইবেল পাঠ করেন ক্রিস্টিনা।

ভারপ্রাপ্ত সমবায় অফিসার সন্ন্যাসী কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোমিন আহমেদ, প্রভাষক জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির সদস্য সচিব আকবার হোসেন, আইডিয়াল স্কুলের শিক্ষক সুব্রত কুমার বাছাড় প্রমুখ।

বক্তারা বলেন, সমবায় হলো জনগণের অংশগ্রহণভিত্তিক টেকসই অর্থনৈতিক আন্দোলন, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাই সমবায় খাতকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে উপজেলার ৯টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আশাশুনিতে জাতীয় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান

আশাশুনিতে জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫