চট্টগ্রাম ০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভূমি সেবায় স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসন গড়তে অঙ্গীকার

ভোলাহাটে নতুন এসি ল্যান্ড মোঃ শামিম হোসেন যোগদান: ভূমি অফিসকে দূর্নীতিমুক্ত করার ঘোষণা

এম. এস. আই শরীফ, ভোলাহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দীর্ঘদিন শূন্য পদ থাকার পর অবশেষে নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শামিম হোসেন। তিনি গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে ভোলাহাট উপজেলা ভূমি অফিসে যোগ দেন।

যোগদানের পরপরই তিনি ভূমি অফিসকে দালালমুক্ত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন। জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি বলেন—“ভোলাহাটবাসীর সেবা করা আমার গর্ব ও দায়িত্ব। ভূমি সংক্রান্ত যেকোনো আবেদন, নামজারি, খাজনা পরিশোধসহ সেবা গ্রহণের ক্ষেত্রে সবাইকে নিজ উদ্যোগে আবেদন করতে হবে। দালাল বা প্রতারকদের মাধ্যমে আবেদন করলে প্রতারণা ও অতিরিক্ত খরচের ঝুঁকি থাকে।”

তিনি আরও বলেন—“ভূমি অফিস জনগণের সেবার জায়গা। আমার অফিস সর্বদা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সততা, স্বচ্ছতা ও নির্দ্বিধায় সেবা প্রদানই আমার অঙ্গীকার। আসুন, একসাথে দালালমুক্ত ও নাগরিকবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলি।”

ভোলাহাটবাসী আশা করছে, নতুন এসি ল্যান্ডের যোগদানের মাধ্যমে ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভূমি সেবায় স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসন গড়তে অঙ্গীকার

ভোলাহাটে নতুন এসি ল্যান্ড মোঃ শামিম হোসেন যোগদান: ভূমি অফিসকে দূর্নীতিমুক্ত করার ঘোষণা

আপডেট সময় : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫