চট্টগ্রাম ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নবগ্রাম ও বিকনা এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

ঝালকাঠিতে ডিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত নবগ্রাম ও পৌরসভার বিকনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নবগ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে নাছিমা বেগম (৫৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে বাদামী টেপে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নাছিমা বেগম জানায়, তার আরও দুই সহযোগী বিকনা এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে ডিবির দল রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালায়। সেখানে মাদক ব্যবসায়ী ছখিনা বেগম (৪০) ও বিলাশ (৩০) পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

পরবর্তীতে ঘরের আলনার নিচ থেকে কালো ট্রাভেল ব্যাগে মোড়ানো আরও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। দুই দফা অভিযানে মোট ৮ কেজি গাঁজা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নবগ্রাম ও বিকনা এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

ঝালকাঠিতে ডিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১২:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫