চট্টগ্রাম ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বার্ষিক হামদ-নাত ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয় তিন শতাধিক শিক্ষার্থী

লালমাইয়ে দারুল হিকমা ইসলামিক একাডেমিতে বার্ষিক হামদ-নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লা স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমা ইসলামিক একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক হামদ, নাত, ক্বেরাত, গজল ও বক্তৃতা প্রতিযোগিতা ২০২৫।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদরাসার নিজস্ব হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিন শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তাদের প্রতিভা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা প্রদর্শন করে সবার মন জয় করে নেয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও মোহতামিম মাওলানা মুফতী আবু নাইম শাকেরী জানান, আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি আত্ম-উন্নয়ন ও বক্তৃতা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী আবু নাইম শাকেরী নিজে, আর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাদরাসার সিনিয়র শিক্ষক মোঃ আশিকুজ্জামান রোকন ও মোঃ ফয়সাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী আবু নাইম শাকেরী বলেন,

> “ছাত্রছাত্রীদের মাঝে প্রতিযোগিতাটি ছিল এক অনাবিল আনন্দ ও উৎসাহের উৎস। আল্লাহ তা‘আলা এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের শিক্ষার্থীদের দীনি ও দুনিয়াবী ক্ষেত্রে আরও সাফল্য দান করুন—আমীন।”

দিনব্যাপী এই প্রতিযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বার্ষিক হামদ-নাত ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয় তিন শতাধিক শিক্ষার্থী

লালমাইয়ে দারুল হিকমা ইসলামিক একাডেমিতে বার্ষিক হামদ-নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫