চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের গঠনমূলক মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেন,
“চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন ও জনসেবায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণ আরও ভালো সেবা পাবে।”

মতবিনিময় সভায় জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তারা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন অগ্রাধিকার ও জনসেবা বিষয়ক মতামত তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে প্রশাসনের আন্তরিকতা ব্যক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন ও গণমাধ্যমের এই ইতিবাচক সমন্বয় ভবিষ্যতে জেলা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা।






















