১৯টি ইউনিয়নের ৩ হাজার ৭৫০ কৃষককে দেওয়া হচ্ছে শরিষা বীজ ও রাসায়নিক সার
শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু
- আপডেট সময় : ১২:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে “কৃষিই সমৃদ্ধি” শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন চন্দ্র ভদ্র ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার বিনা। সভাপতিত্ব করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ১৯টি ইউনিয়নের মোট ৩ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে শরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “কৃষকই দেশের মেরুদণ্ড। সরকারের কৃষিবান্ধব উদ্যোগের অংশ হিসেবে আমরা এই সহায়তা কৃষকদের হাতে পৌঁছে দিচ্ছি। এতে কৃষকরা শরৎকালীন মৌসুমে অধিক উৎপাদন ও টেকসই কৃষি চর্চায় আরও উৎসাহিত হবেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। মাননীয় প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে কৃষি খাতের উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। এই সহায়তা ভবিষ্যতেও উৎপাদনশীল কৃষি ব্যবস্থার ভিত্তি আরও শক্ত করবে।”
বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













