চট্টগ্রাম ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের হিজাববিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা; প্রশাসনের নীরবতায় উত্তেজনা বাড়ছে

রাবিতে হিজাব ইস্যুতে অধ্যাপকের মন্তব্যে উত্তাল ক্যাম্পাস, মধ্য রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। মধ্য রাতে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের শাস্তির দাবি জানান।

ঘটনার সূত্রপাত হয় রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে তিনি রাকসুর নির্বাচিত হিজাবি নারী শিক্ষার্থীদের ছবি যুক্ত করে লেখেন—
“এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও মদ হাতে নিয়ে ক্লাসে যাবো… মদ তো ড্রাগ না! মদপান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!”

এই পোস্টটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাকসুর সহসভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ওই মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং অধ্যাপকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

রাত ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল শুরু করে। কিছু সময় পর ছাত্রীদের অংশগ্রহণে আন্দোলন আরও উত্তেজিত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা স্লোগান দেন— “মামুনের দুই গালে জুতা মারো তালে তালে”, “মদখোরের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না।”

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “অধ্যাপক মামুনের বক্তব্য নারী ও ধর্মীয় মূল্যবোধকে অপমান করেছে। একজন শিক্ষক হিসেবে এমন মন্তব্য অগ্রহণযোগ্য।” তারা দ্রুত তদন্ত ও উপযুক্ত শাস্তির দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রশাসন নীরব থাকলে আন্দোলন আরও বিস্তৃত আকারে ছড়িয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের হিজাববিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা; প্রশাসনের নীরবতায় উত্তেজনা বাড়ছে

রাবিতে হিজাব ইস্যুতে অধ্যাপকের মন্তব্যে উত্তাল ক্যাম্পাস, মধ্য রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:৩৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫