চট্টগ্রাম ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দপদপিয়া জিরো পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে মাইক্রোবাস

নলছিটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মাইক্রোবাস খাদে পড়ে আহত অন্তত ১০

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার সকালে বরিশাল-পটুয়াখালি-কুয়াকাটা মহাসড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পাশের খাদে পড়ে যায়। এতে দোকানের ক্রেতা ও মাইক্রোবাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে বাখেরগঞ্জগামী একটি মাইক্রোবাস দপদপিয়া এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা মেরে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে দুর্ঘটনাটি ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”

এ দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দপদপিয়া জিরো পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে মাইক্রোবাস

নলছিটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মাইক্রোবাস খাদে পড়ে আহত অন্তত ১০

আপডেট সময় : ০১:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫