চট্টগ্রাম ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

বিবিরহাট মাদ্রাসায় ছাত্র ধর্ষণের অভিযোগে শিক্ষকের যাবজ্জীবন সাজা ঘোষণা

চট্টগ্রামে মাদ্রাসায় ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

হাসনাত ওয়াহিদ, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৫:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর বিবিরহাট এলাকার একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষক মো. আব্দুল মজিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক এস. এম. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ (২৪) কক্সবাজারের পেকুয়া থানার শের আলী মাস্টার পাড়ার আবুল কালামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শফিউল মোরশেদ চৌধুরী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামি মজিদ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, বিবিরহাটের ওই মাদ্রাসার হিফজ বিভাগের ১০ বছর বয়সী ছাত্র আবাসিক হিসেবে সেখানে থাকত। একই মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন মজিদ। ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সকালে শিশুটি ধর্ষণের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়ে।

পরদিন শিশুর পিতা পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এই রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিবিরহাট মাদ্রাসায় ছাত্র ধর্ষণের অভিযোগে শিক্ষকের যাবজ্জীবন সাজা ঘোষণা

চট্টগ্রামে মাদ্রাসায় ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৫:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫