চট্টগ্রাম ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চকরিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাকারা ইউনিয়ন যুবদলের বর্ণাঢ্য আনন্দমিছিল চকরিয়ায়

মোঃ আবদুল্লাহ আল-মামুন
  • আপডেট সময় : ০৮:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় কাকারা ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল হুদা রানা ও সাধারণ সম্পাদক মোঃ মুছার নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এই উৎসবমুখর মিছিলে।

রঙিন ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রাজপথ। মিছিলটি কাকারা ইউনিয়নের শাহ ওমরাবাদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবদলের কেন্দ্রীয় কর্মসূচিতে মিলিত হয়।

এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন কাকারা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সমাজসেবক দানবীর জয়নুল আবদিন।

নেতৃবৃন্দরা বলেন, “যুবদল জাতির গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থেকে সংগ্রাম চালিয়ে যাবে।”

এ সময় বক্তারা আরও বলেন, “কক্সবাজার জেলার গর্ব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে চকরিয়া-পেকুয়া তথা সারা দেশের গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, ১৯৭৭ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চকরিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাকারা ইউনিয়ন যুবদলের বর্ণাঢ্য আনন্দমিছিল চকরিয়ায়

আপডেট সময় : ০৮:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫