চট্টগ্রাম ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

বগুড়ায় জুলাই সনদের আইনী ভিত্তিতে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ক প্রতিনিধি:
জুলাই সনদের আইনী ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবির বাস্তবায়নের দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় ফতেহ আলী মোড়ে জেলা সভাপতি আ.ন.ম মামুনুর রশীদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হক আজাদ বলেন,

> “জুলাই সনদ দেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক। এতে জাতির আকাঙ্ক্ষা, আইনের শাসন, মানবাধিকার, জবাবদিহি ও সুশাসনের যে অঙ্গীকার করা হয়েছে, তা আজ বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “দেশ ও জাতির স্বার্থে জুলাই সনদের আইনী ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবি পূরণ করতে হবে। পাশাপাশি দুর্নীতিবাজ ও গণহত্যার দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।”

আল্লামা আজাদ বলেন, “রাজনৈতিক সমঝোতার মাধ্যমে পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি দিতে না পারলে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সংস্কার, বিচার ও নির্বাচনের কার্যকর রূপরেখা দিতে হবে। জনগণের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে—এ বাস্তবতাকে উপেক্ষা করা যায় না।”

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সংস্কারের বিষয়ে তিনি বলেন, “দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে।”

জেলা সভাপতি আ.ন.ম মামুনুর রশীদ বলেন, “দেশে রাজনৈতিক বিভাজন ও আস্থাহীনতার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের একমাত্র পথ হলো জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন।”

তিনি আরও যোগ করেন, “জুলাই সনদ হবে জাতীয় ঐক্যের অভিন্ন প্ল্যাটফর্ম—যেখানে মতভেদ নয়, দেশের ভবিষ্যতের প্রতি সম্মিলিত দায়বদ্ধতাই হবে মুখ্য।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি প্রিন্সিপাল মাও. আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান তালুকদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাও. রেজাউল করীম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. সোহরাব হোসেন, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ সোহেল রানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

বগুড়ায় জুলাই সনদের আইনী ভিত্তিতে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৩৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫