চট্টগ্রাম ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নোংরা পরিবেশ ও নকল প্রসাধনী বিক্রির দায়ে দুই দোকানদারকে ১৯,৫০০ টাকা জরিমানা

কালিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ (সাতক্ষীরা):
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জেলা ক্যাব সদস্য ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সোবাহান এবং থানার উপপরিদর্শক মহিবুল্লাহ।

অভিযান চলাকালে নাজিমগঞ্জ বাজারের উপজেলা মোড়ে অবস্থিত রাজু হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন করার অপরাধে হোটেল মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে নাজিমগঞ্জ বাজারের চমক শপিং কমপ্লেক্সে অবস্থিত একটি কসমেটিকস দোকানে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী পণ্য বিক্রির অভিযোগে দোকান মালিক সালাউদ্দিনের কাছ থেকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানের খবর পেয়ে বাজারের অধিকাংশ হোটেল-রেস্তোরাঁ ও কসমেটিকস দোকানদার দোকানে তালা ঝুলিয়ে পালিয়ে যান বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নোংরা পরিবেশ ও নকল প্রসাধনী বিক্রির দায়ে দুই দোকানদারকে ১৯,৫০০ টাকা জরিমানা

কালিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৮:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫