চট্টগ্রাম ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

প্রেসক্লাব নির্বাচনে অর্থ সম্পাদক পদে জনপ্রিয় প্রার্থী হিসেবে এগিয়ে এশিয়ান টিভির প্রতিনিধি সোহাগ আলী

রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনে আলোচনার কেন্দ্রে এশিয়ান টিভির প্রতিনিধি সোহাগ আলী

জাদরান, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী জেলা প্রতিনিধি :

আসন্ন ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সরগরম হয়ে উঠছে রাজশাহীর সাংবাদিক সমাজ। প্রার্থীরা শুরু করেছেন প্রচার-প্রচারণা, চলছে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ।

এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক পদপ্রার্থী মোঃ সোহাগ আলী। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সততা ও নিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত সোহাগ আলী বর্তমানে এশিয়ান টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি গত চার বছর রাজশাহী মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়কালে ক্লাবের প্রশাসনিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে এসেছে গতি ও শৃঙ্খলা।

একাধিক সাংবাদিক জানান, সোহাগ আলী সব সময় সাংবাদিকদের স্বার্থে কাজ করেছেন এবং ক্লাবের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করেছেন। সিনিয়র সাংবাদিকরা মনে করেন, “সোহাগ আলী শুধু সাংবাদিক নন, তিনি একজন নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন।”

অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্লাবের অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও আধুনিক আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। পাশাপাশি সদস্যদের কল্যাণে গঠনমূলক পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।

সোহাগ আলী বলেন, “মডেল প্রেসক্লাব শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের পরিবার। আমি এই পরিবারের উন্নয়নে সবার আস্থা ও সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, রাজশাহীর সাংবাদিক সমাজে সোহাগ আলী একজন গ্রহণযোগ্য ও প্রিয় মুখ। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে সংগঠন পরিচালনা—সব জায়গাতেই তিনি দেখিয়েছেন পেশাদারিত্বের পরিচয়।

এদিকে, নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণ এখন উৎসবমুখর। ব্যানার, পোস্টার ও শুভেচ্ছা ব্যানারে সাজানো পুরো এলাকা। সাংবাদিকরা বলছেন, এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে বন্ধুত্বপূর্ণ পরিবেশে।

রাজশাহী মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক এই নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অর্থ সম্পাদক পদে সোহাগ আলীর জনপ্রিয়তা নির্বাচনে নতুন মাত্রা এনে দিয়েছে বলে মনে করছেন সাংবাদিক সমাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রেসক্লাব নির্বাচনে অর্থ সম্পাদক পদে জনপ্রিয় প্রার্থী হিসেবে এগিয়ে এশিয়ান টিভির প্রতিনিধি সোহাগ আলী

রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনে আলোচনার কেন্দ্রে এশিয়ান টিভির প্রতিনিধি সোহাগ আলী

আপডেট সময় : ০৫:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫