চট্টগ্রাম ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

আলট্রাসনো করাতে দিনভর অপেক্ষা — চিকিৎসার নামে রোগী জিম্মি অবস্থায় কুমিল্লা মুন হাসপাতাল

কুমিল্লা মুন হাসপাতালে চিকিৎসার নামে রোগী জিম্মি! অভিযোগে চাঞ্চল্য

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুন হাসপাতালে আলট্রাসনোগ্রাফি করানোর নামে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। চিকিৎসার নামে এমন ‘জিম্মি অবস্থা’ তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, হাসপাতালটিতে আলট্রাসনোগ্রাফি করাতে আসা রোগীদের সকাল থেকেই রিসিট কেটে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হয়। দূরদূরান্ত থেকে আসা অনেক রোগী ৪০ থেকে ৫০ নম্বর পর্যন্ত সিরিয়াল পেলেও, ডাক পড়তে পড়তে রাত ১১টা বা ১২টা বেজে যায়।

রোগীদের অভিযোগ, হাসপাতালের আলট্রাসনো বিশেষজ্ঞ ডা. আবু সুফিয়ান ও তার সহকারীর অব্যবস্থাপনার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এক রোগী বলেন,

“সারাদিন বসে থেকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। কখন ডাকবে—তার নিশ্চয়তা নেই। এটা এক প্রকার মানসিক যন্ত্রণা।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. আবু সুফিয়ান বলেন,

“আমরা চেষ্টা করছি সবাইকে সেবা দিতে। রোগী বেশি হওয়ায় কিছুটা সময় লাগছে, তবে কেউ যেন কষ্ট না পায় সে বিষয়ে আমরা সচেতন।”

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, বেসরকারি হাসপাতালে এমন অনিয়ম, রোগী জিম্মি ও চিকিৎসা সেবার নামে হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি নজরদারি প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আলট্রাসনো করাতে দিনভর অপেক্ষা — চিকিৎসার নামে রোগী জিম্মি অবস্থায় কুমিল্লা মুন হাসপাতাল

কুমিল্লা মুন হাসপাতালে চিকিৎসার নামে রোগী জিম্মি! অভিযোগে চাঞ্চল্য

আপডেট সময় : ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫