চট্টগ্রাম ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ওমান ফেরত স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে স্বপ্নার মৃত্যু, পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা ---

কমলনগরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যা, পুলিশ বলছে আত্মহত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্বপ্না আক্তার (২৫) নামে ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কোরবান আলী ব্যাপারী বাড়ির টয়লেটের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহত স্বপ্না ওই বাড়ির মাইন উদ্দিনের স্ত্রী।

পরিবারের দাবি, স্বপ্নাকে পরিকল্পিতভাবে হত্যা করে টয়লেটে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের ভাই মো. ইউছুপ অভিযোগ করে বলেন, “আমার বোনকে তার স্বামী মাইন উদ্দিন ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।” ঘটনার পর থেকেই স্বপ্নার স্বামী ও পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

জানা গেছে, প্রায় দশ বছর আগে নোয়াখালী সুধারাম থানার মাইজচরা এলাকার মুনছুর আহমদের মেয়ে স্বপ্নার সঙ্গে কমলনগরের চরমার্টিন ইউনিয়নের কোরবান আলীর ছেলে মাইন উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে দুই পুত্র সন্তান রয়েছে।

স্বপ্নার ভাই আরও জানান, তিন বছর আগে মাইন উদ্দিন চাকরির সুবাদে ওমানে যান। দুই মাস আগে সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙে যায় এবং দেশে ফিরে আসার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। রোববার রাতে শ্বাশুড়ি ও ননদ স্বপ্নার সঙ্গে ঝগড়ায় জড়ান এবং মেরে ফেলার হুমকিও দেন বলে দাবি পরিবারের।

হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গির আলম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ওমান ফেরত স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে স্বপ্নার মৃত্যু, পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা ---

কমলনগরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যা, পুলিশ বলছে আত্মহত্যা

আপডেট সময় : ০৪:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫