চট্টগ্রাম ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

অভিজ্ঞ বনাম তরুণ নেতৃত্ব—ধানের শীষের কান্ডারি নির্ধারণে উত্তপ্ত ছাতক–দোয়ারাবাজার

সুনামগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: কলিম উদ্দিন নাকি মিজানুর রহমান, ধানের শীষের কান্ডারি হবেন কে?

মো. রাকিব হাসান, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। এই গুরুত্বপূর্ণ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী দুই কেন্দ্রীয় নেতা—সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। দুজনই দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রাজনীতিক, আর তাদের অনুসারীরাও সমানতালে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দু—ধানের শীষের কান্ডারি হবেন কে? দলীয় সূত্র জানায়, বিএনপি হাইকমান্ড ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই প্রাধান্য দেবেন।

তিনবারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ১৯৯৬ সালে জাসদ থেকে প্রথমবার নির্বাচিত হন এবং ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে দ্বিতীয়বার সংসদে যান। দলে দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালন করা এই নেতা ২০০৮ সালেও প্রশংসনীয় ভোট পান। তার বিরুদ্ধে প্রায় নয়টি রাজনৈতিক মামলা রয়েছে, যা তার ত্যাগ ও সংগ্রামী চরিত্রের প্রতীক বলে মনে করেন নেতাকর্মীরা।

অন্যদিকে তরুণ ও উদ্যমী নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনসম্পৃক্ত নেতৃত্বের পরিচয় দেন। তিনি বিএনপির আধুনিক সংগঠন ব্যবস্থার প্রতিনিধি এবং তরুণ ভোটারদের কাছে জনপ্রিয় মুখ। ২০১৮ সালের নির্বাচনে তিনি কলিম উদ্দিন মিলনের স্থলাভিষিক্ত হয়ে দলের প্রার্থী ছিলেন এবং ৯৪ হাজার ভোট পান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুনামগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনয়ন লড়াই হচ্ছে অভিজ্ঞতা বনাম তরুণ নেতৃত্বের মধ্যে। কলিম উদ্দিনের অভিজ্ঞতা ও রাজপথের লড়াইয়ের ইতিহাস তাকে এগিয়ে রাখলেও, সংগঠনিক দক্ষতা ও তরুণদের আকর্ষণে মিজানুর রহমান সমানতালে প্রতিযোগিতায় রয়েছেন।

দলীয় নেতারা বলছেন, মনোনয়ন যেই পান, দলের ঐক্য রক্ষা ও সংগঠনের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবেন। এখন চোখ সবার বিএনপির হাইকমান্ডের দিকে—ধানের শীষের কান্ডারি হবেন ত্যাগী নেতা কলিম উদ্দিন আহমেদ মিলন নাকি তরুণ সংগঠক মিজানুর রহমান চৌধুরী, সেটিই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অভিজ্ঞ বনাম তরুণ নেতৃত্ব—ধানের শীষের কান্ডারি নির্ধারণে উত্তপ্ত ছাতক–দোয়ারাবাজার

সুনামগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: কলিম উদ্দিন নাকি মিজানুর রহমান, ধানের শীষের কান্ডারি হবেন কে?

আপডেট সময় : ১০:৩১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫