চট্টগ্রাম ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্থানীয় মুক্তিযোদ্ধাদের স্বাক্ষ্যে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত, প্রকৃত মুক্তিযোদ্ধাকে স্বীকৃতির দাবি

আশাশুনিতে ভুয়া মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

এস. এম. মোস্তাফিজুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষিরার আশাশুনিতে কাগজপত্র জাল করে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিকে বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে আশাশুনি প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে উপজেলার নাংলা গ্রামের মৃত কারাচাঁদ মোল্লার ছেলে বীর মুক্তিযোদ্ধা জামালউদ্দিন মোল্লা জানান, তাঁর বিমাতা ভাই আনছারুজ্জামান তাঁর মুক্তিযোদ্ধা কাগজপত্র চুরি করে নিজের নামে ব্যবহার করে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়েছেন।

জামালউদ্দিন মোল্লা বলেন, “আমি খুলনায় থাকাকালীন সময়ে সে আমার মুক্তিযোদ্ধা সনদের কাগজপত্র চুরি করে নেয়। বারবার ফেরত চাইলে ভয়ভীতি ও হুমকি দেয়। পরে আমি অসুস্থ হয়ে পড়লে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকি এবং ২০২২ সালে জামুকায় অভিযোগ করি।”

তিনি আরও জানান, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও এসি (ল্যান্ড)-এর তদন্তে প্রমাণিত হয়েছে যে আনছারুজ্জামান ভূয়া মুক্তিযোদ্ধা। স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের স্বাক্ষ্যে সত্যতা প্রমাণিত হয়।

তিনি বলেন, “ইউএনও ও এসি (ল্যান্ড)-এর রিপোর্টে আমার পক্ষেই সত্যতা পাওয়া গেছে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি—ভুয়া মুক্তিযোদ্ধা আনছারুজ্জামানের নাম বাতিল করে আমাকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হোক।”

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, মাহাবুবুর রহমান, আনিছুর রহমান, মোসলেম গাজী, লুৎফর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্থানীয় মুক্তিযোদ্ধাদের স্বাক্ষ্যে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত, প্রকৃত মুক্তিযোদ্ধাকে স্বীকৃতির দাবি

আশাশুনিতে ভুয়া মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫