চট্টগ্রাম ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান— ক্যান্সারে আক্রান্ত কিশোরীর বেঁচে থাকার লড়াই

কুড়িগ্রামে ক্যান্সার আক্রান্ত কিশোরী সোহাগীর চিকিৎসায় দরকার ৪ লাখ টাকা

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মাত্র ১৫ বছর বয়সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের সঙ্গে লড়ছেন কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ভেলারভিটা গ্রামের কিশোরী হালিমা আক্তার সোহাগী। অসুস্থতার কারণে এখন তার চোখেমুখে বিষণ্নতা, শূন্য দৃষ্টি। অথচ এই বয়সে তার সহপাঠীদের সঙ্গে হাসিখুশি স্কুলে যাওয়ার কথা ছিল।

সোহাগী বলেন, “ক্যান্সার শোনার পর আমার খুব ভয় লাগছিল। ভেবেছিলাম হয়তো আমি আর বাঁচব না। কিন্তু এখন আমি বেঁচে থাকতে চাই। আপনারা দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আবার পড়ালেখা করতে পারি।”

সোহাগীর বাবা হাজের আলী একজন গার্মেন্টস শ্রমিক এবং মা সজিনা বেগম একইভাবে কর্মরত ছিলেন আশুলিয়ায়। পাঁচ মাস আগে মেয়ের শরীরে ক্যান্সারের আলামত ধরা পড়ে। চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় হাজের আলী চাকরি ছেড়ে কুড়িগ্রামে ফিরে আসেন। ইতিমধ্যে চিকিৎসায় প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। এখনো প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন, যা তাদের পক্ষে যোগান দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।

মা সজিনা বেগম জানান, “মেয়ের চিকিৎসার জন্য যা ছিল সব শেষ। এখন অন্তত ৩ থেকে ৪ লাখ টাকার প্রয়োজন। আমরা অসহায় হয়ে গেছি।”

ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, “অল্প বয়সে মেয়েটি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তাই দেশের ও প্রবাসের দানশীল ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানাচ্ছি।”

সোহাগীর জীবন বাঁচাতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এলাকাবাসীও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান— ক্যান্সারে আক্রান্ত কিশোরীর বেঁচে থাকার লড়াই

কুড়িগ্রামে ক্যান্সার আক্রান্ত কিশোরী সোহাগীর চিকিৎসায় দরকার ৪ লাখ টাকা

আপডেট সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫