চট্টগ্রাম ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

চৌদ্দগ্রামে হৃদয়বিদারক ঘটনা — স্বামীর সহায়তায় স্ত্রীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ

কুমিল্লায় স্বামীর সহায়তায় স্ত্রীকে ব্রিকফিল্ডে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। স্বামীর সহায়তায় স্ত্রীকে তিন দিন ধরে ব্রিকফিল্ডে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে একদল নরপিশাচ। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত স্বামীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।

চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকার ইসলামিয়া ব্রিক ফিল্ডের শ্রমিকদের থাকার ঘরে এ নির্মম ঘটনা ঘটে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন—ভুক্তভোগীর স্বামী নোয়াখালী জেলার রামহরিতালুক গ্রামের রাজু আহমেদ (২৬), বেলাল হোসেন (৩৫), হৃদয় (২৫), মহিন উদ্দিন (২৬) ও আবুল কালাম (৪৫)।

মামলার অভিযোগে জানা যায়, রাজু আহমেদ ও ওই নারীর বিয়ে হয় ২০২৩ সালে। কিন্তু রাজুর নেশাগ্রস্ত আচরণের কারণে দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হয়। একপর্যায়ে ওই নারী বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে উভয় পরিবারের মধ্যস্থতায় সমঝোতা হলে রাজু স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসে।

চলতি মাসের ১৫ অক্টোবর রাজু তার স্ত্রীকে কৌশলে কুমিল্লা শহরে থাকার কথা বলে ইসলামিয়া ব্রিক ফিল্ডে নিয়ে আসে। পরে বেলাল হোসেনের সহায়তায় তাদের থাকার ব্যবস্থা করে। কিন্তু সেই সুযোগে রাজুর সহায়তায় বেলাল হোসেন প্রথমে তাকে ধর্ষণ করে। পরবর্তী দিনগুলোতে আরও কয়েকজন শ্রমিক পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর বাবাকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, “অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চৌদ্দগ্রামে হৃদয়বিদারক ঘটনা — স্বামীর সহায়তায় স্ত্রীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ

কুমিল্লায় স্বামীর সহায়তায় স্ত্রীকে ব্রিকফিল্ডে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

আপডেট সময় : ০৫:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫