চট্টগ্রাম ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আমতলীতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে বিএনপিতে যোগদানের খবর অস্বীকার

আমতলীতে ইসলামী আন্দোলনের তিন’শ কর্মী বিএনপিতে যোগদানের খবর মিথ্যা: সংবাদ সম্মেলনে দাবি দলটির

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের তিন’শ নেতা-কর্মীর বিএনপিতে যোগদানের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ নিয়ে রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সদরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমতলী উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী লিখিত বক্তব্যে বলেন, শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত “ইসলামী আন্দোলনের তিন’শ নেতা কর্মীর বিএনপিতে যোগদান” সংবাদটি উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর।

তিনি জানান, ভিডিওতে যিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলে প্রচার করা হয়েছে, সেই নাসির উদ্দিন হাওলাদারকে গত ৫ অক্টোবর দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, “নাসির উদ্দিন হাওলাদার ইসলামী আন্দোলনের কেউ নয়। বিএনপিতে যোগদান অনুষ্ঠানে আমাদের ৩-৪ জন কর্মী থাকতে পারে, তবে বাকিরা আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক। তাদের টুপি পরিয়ে ইসলামী আন্দোলনের কর্মী সাজানো হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপজেলা ইসলামী আন্দোলনের সম্পাদক গাজী মো. বায়েজিদ বলেন, “আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করছি। রাজনৈতিক প্রতিহিংসা বা মিথ্যাচারের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই।”

তিনি বিএনপির প্রতি আহ্বান জানান, বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করে রাজনৈতিক পরিবেশকে শান্তিপূর্ণ রাখার জন্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. ইউসুব মাতুব্বর, কার্যনির্বাহী সদস্য মো. শাহ আলম মৃধা, উপজেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মো. কামাল হোসেন বয়াতী, সম্পাদক মাওলানা মীর মো. সোলায়মান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ খালেদ মো. সাইফুল্লাহ ও ছাত্র আন্দোলনের সভাপতি মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আমতলীতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে বিএনপিতে যোগদানের খবর অস্বীকার

আমতলীতে ইসলামী আন্দোলনের তিন’শ কর্মী বিএনপিতে যোগদানের খবর মিথ্যা: সংবাদ সম্মেলনে দাবি দলটির

আপডেট সময় : ০৮:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫