মানিকগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগে বিএনপি মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক আব্দুল হামিদ মিয়া
হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ থেকে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০১:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

হরিরামপুর প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-২ (হরিরামপুর-সিংগাইর ও সদর আংশিক) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ থেকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) হরিরামপুর উপজেলার বলড়া-নয়ারহাট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

অধ্যাপক আব্দুল হামিদ মিয়া বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা নিয়েই আগামীর পথে এগিয়ে যেতে চাই। মানিকগঞ্জের মা-মাটির স্বার্থে অতীতেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের সভাপতি মোশাররফ শিকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম, হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়া, উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতাউরসহ অন্যান্য নেতাকর্মীরা।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ শিকদার বলেন, “আমরা আফরোজা খানম রিতার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামী নির্বাচনেও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলে একসঙ্গে মাঠে কাজ করতে হবে।”
উপস্থিত নেতাকর্মীরা শেষে আলোচনা সভা শেষে ৩১ দফার লিফলেট বিতরণ ও বিজয়ের জন্য দোয়া করেন।














